ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটি গঠন

জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর থেকে সকল প্রকার মানবাধিকার লঙ্ঘনের ঘটনামুক্ত করার অঙ্গীকার নিয়ে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের ৭ সদস্য বিশিষ্ট স্টিয়ারিং কমিটি গঠন করা হয়। স্টিয়ারিং কমিটিতে জাহাঙ্গীর সেলিমকে আহ্বায়ক, মেহেদি হাসান ও মিনারা পারভীনকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন আইনজীবী নুরুজ্জামান, মাহমুদ আলম তপন, শাহানা পারভীন ও তাহেরুল ইসলাম।

৩১ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত জুম মিটিং এ সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আহ্বায়ক জাহাঙ্গীর সেলিম। সভায় নেটওয়ার্কের ৩৫ জন সদস্য অংশ নেন।

আশঙ্কাজনকহারে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এবং প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করার লক্ষ্যে জামালপুরে হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক জামালপুর জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়। সভায় যুক্ত হন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিউম্যান রাইটস ডিফেন্ডার সুলতানা কামাল প্রতিষ্ঠিত সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) নির্বাহী পরিচালক ছাইদুর রহমান, উন্নয়ন সংঘের পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র, এমএসএফ এর সমন্বয়কারী টিপু সুলতান প্রমুখ।

সভায় জামালপুরে জুলাই ও আগস্ট মাসে সংঘটিত খুন, ধর্ষণ, এসিড সন্ত্রাস, নির্যাতনসহ লোমহর্ষক মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস ও ভয়াবহ বন্যার মতো দুর্যোগ উপেক্ষা করে দুর্বৃত্তদের তান্ডবে অভিভাবকদের মাঝে আতঙ্কের সৃষ্টি করেছে বলে আলোচকগণ সভায় উল্লেখ করেন।

সভায় ধর্ষণ, নারী, শিশু নির্যাতনসহ যে কোন ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিরুদ্ধে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে সামাজিক আন্দোলন পরিচালনা করার সিদ্ধান্ত নেয়া হয়। এক্ষেত্রে স্মারকলিপি প্রদান, মিডিয়া ক্যাম্পেইন ও উঠান বৈঠকের মতো কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে এইচআরডি নেটওয়ার্কের স্টিয়ারিং কমিটি গঠন

আপডেট সময় ০৬:০৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০