ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুরে জাতীয় শোক দিবস পালন করলো স্বাচিপ

বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, জামালপুর
বাংলারচিঠিডটকম

স্বাধীনতা চিকিৎসক পরিষদ-স্বাচিপ এর জামালপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক চিকিৎসক মো. মোশায়ের উল ইসলামকে আহ্বায়ক এবং জামালপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক চিকিৎসক সাজদা-ই-জান্নাত তনুকে যুগ্মআহ্বায়ক করা হয়েছে।

সভায় সকলের সম্মতিতে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

২৯ আগস্ট বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন স্বাচিপ জামালপুর জেলা শাখা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খানের সভাপতিত্বে ও জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম রতনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার নিহত সকল শহীদের জন্য দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুরে জাতীয় শোক দিবস পালন করলো স্বাচিপ

আপডেট সময় ০২:১১:০০ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২০