ঢাকা ০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে ৬৪ জেলায় : তথ্য প্রতিমন্ত্রী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান মিল্লাতের জাতীয় পর্যায়ে ১৮ দিবসসহ অন্যান্য দিবস পালনে সরকারের নতুন নির্দেশনা ইসলামপুরে আলাই বিলে শিশু নিখোঁজ মাদারগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল ১৬ মাসের শিশু রাতুলের নকলায় মুক্তিযোদ্ধার ভাতা নিয়ে বিরোধ, দ্বিতীয় স্ত্রী আদালতে ইসলামপুরে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ছাত্রদলের মশাল মিছিল ফিনল্যান্ডের যুবক ও চা বিক্রেতার মেয়ের অনন্য প্রেম : ধর্ম বদলে শুভ পরিণয় প্রাকৃতিক পরিবেশ এবং হাতি সম্পদকে ব্যবহার করে এ অঞ্চলে বৃহৎ আকারে পর্যটন শিল্প গড়ে উঠতে পারে : বনমন্ত্রী আব্দুল আউয়াল

লক্ষ্মীরচরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের লক্ষ্মীরচর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের দরিদ্র এক কৃষকের পাঁচ বছর বয়সের এক মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। ২৪ আগস্ট সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে প্রতিবেশী দুই স্কুলছাত্র আলমগীর ও বিজয়কে আসামি করে ২৫ আগস্ট জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ আসামি বিজয়কে গ্রেপ্তার করেছে। ২৫ আগস্ট দুপুরে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হলেও জামালপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে।

শিশুটির দরিদ্র বাবার অভিযোগ, ২৪ আগস্ট সন্ধ্যা ৬টার দিকে তিনি এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন না। এই সুযোগে প্রতিবেশী স্বপন আলীর ছেলে বিজয় (১২) ও আজিজুল হকের ছেলে আলমগীর (১৭) তার পাঁচ বছর বয়সের মেয়েকে ফুসলিয়ে বিজয়দের ঘরে নিয়ে ধর্ষণ করে। এ সময় বিজয়দের বাড়ির লোকজন টের পেয়ে ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে আলমগীর ও বিজয় শিশুটিকে বিছানায় ফেলে রেখে দ্রুত কেটে পড়ে। গুরুতর অসুস্থ শিশুটি জামালপুর সদর হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। ২৫ আগস্ট দুপুরে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধর্ষণের এ ঘটনার সাথে জড়িত প্রতিবেশী স্কুলছাত্র বিজয় ও আলমগীরকে আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। এর আগে ২৪ আগস্ট রাতে বিজয়কে আটক করেছে পুলিশ। মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ প্রতিবেদককে বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আগের রাতে আটক বিজয়কে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটির আরেক আসামি আলমগীরকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীরচরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা, ডাক্তারি পরীক্ষা সম্পন্ন

আপডেট সময় ০৮:০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২০