ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

বাংলারচিঠিডটকম ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিয়া আক্তার নামে এক বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ২৩ আগস্ট সন্ধ্যায় উপজেলার তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকার পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ট্রাক্টরচালক পালিয়ে গেলেও স্থানীয় জনতা ট্রাক্টরটিকে আটক করেছে।

জানা গেছে, ওই গ্রামের সাজু মিয়ার স্ত্রী বিথী বেগম শিশু কন্যা সামিয়া আক্তারকে কোলে নিয়ে বাড়ির সামনে রাস্তায় বের হন। এ সময় দ্রুত গতিতে ইট বোঝাই একটি ট্রাক্টরটি পাশ দিয়ে যাওয়ার সময় পেছনের অংশের ধাক্কায় শিশুটি মায়ের কোল থেকে রাস্তায় পড়ে যায়। এসময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। এ ঘটনা বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে ধাওয়া দিলে ট্রাক্টর রেখে চালক পালিয়ে যায়।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

ইট বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

আপডেট সময় ০৮:২৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০