ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

আটক তিন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ১৫০টি টাপেন্টা বড়িসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। উপজেলার বাজারী পাড়ায় ৪ আগস্ট রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক মাদক কারবারিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার বাজারী পাড়ার আব্দুল লতিফের ছেলে মো. রাজু (১৮), মো. হাসমত আলীর ছেলে মো. মাহি হাসান লিপন (২৭) ও ধলা মিয়ার ছেলে মো. আতিকুর রহমান (২৩)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি অভিযানিক দল ৪ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাজারী পাড়ায় অভিযান চালায়। এসময় ওই এলাকার মাদরাসা সড়কে সুরভী প্যাথলোজি সেন্টার এন্ড ডিজিটাল হাসপাতালের সামনে রাস্তা থেকে মাদক কারবারি মো. রাজু, মো. মাহি হাসান লিপন ও মো. আতিকুর রহমানকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১৫০টি উৎপাদন ও বিপণন নিষিদ্ধ কথিত মাদক জাতীয় সেন্ট্রাডল টাপেন্টা বড়ি, তিনটি ছুরি, একটি চাপাতি, দু’টি হকিস্ট্রিক, দু’টি মোবাইল সেট ও মাদক বিক্রির নগদ ৪৫ হাজার ৪৩৭ টাকা উদ্ধার করা হয়।

আটক মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ৩ মাদক কারবারি আটক

আপডেট সময় ০২:১৩:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২০