ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নে বন্যার পানিতে ডুবে তাসলিমা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ আগস্ট বিকেল ৪টার দিকে ইউনিয়নের সানন্দবাড়ী সবুজ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু তাসলিমা ওই গ্রামের মো. বদিউজ্জামান দর্জির মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, ৩ আগস্ট বিকেলে তাসলিমার মা প্রতিদিনের মত তাকে ঘরে রেখে গোসল করতে যায়। গোসল সেরে ঘরে গিয়ে তার শিশু সন্তানকে না পেয়ে বাড়ীর আশেপাশে খুঁজতে থাকে। কোথাও খুঁজে না পেয়ে বাড়ির পাশে জমে থাকা বন্যার পানিতে স্থানীয় লোকজন জাল ফেলে তাসলিমার মৃতদেহ উদ্ধার করে। তাসলিমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মাগরিবের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় ১১:১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০