ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

ঘোষেরপাড়ায় নৌকাডুবিতে তিনজনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় বন্যার পানিতে নৌকা ডুবিতে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ২ আগস্ট সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ি গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটনা ঘটে। মৃত তিনজন হলো স্থানীয় উত্তর বাগবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (২৭), রমজান আলীর ছেলে তাহিম (৬) ও আলামীনের মেয়ে আছিয়া আক্তার (৭)। স্থানীয় সাতজনের একটি দল নৌকায় বেড়াতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের উত্তর বাগবাড়ি এলাকার সাত জনের একটি দল নৌকায় করে ২ আগস্ট বিকেলে বাড়ির কাছেই বন্যার পানিতে বেড়াতে বের হয়। বেড়ানো শেষে তারা বাড়ির দিকে ফেরার পথে উত্তর বাগবাড়ি এলাকায় নৌকাটির তলায় আকস্মিক ছিদ্র হয়ে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে নৌকাটি সেখানে ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীদের মধ্যে তিনজন যাত্রী নিখোঁজ হয়। বাকিরা সাঁতরে পারে উঠতে সক্ষম হয়।

নৌকাডুবিতে তিনজন নিখোঁজের ঘটনা জানাজানি হলে গ্রামবাসী বেশ কয়েকটি নৌকা নিয়ে ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ তিনজন যাত্রীকে মৃত অবস্থায় উদ্ধার করে। তারা হলো উত্তর বাগবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে নূর নবী (২৭), রমজান আলীর ছেলে তাহিম (৬) ও আলামীনের মেয়ে আছিয়া আক্তার (৭)। মৃত নূর নবী মৃত শিশু দুটির চাচা হন। নৌকাডুবিতে তিনজনের মৃত্যুর ঘটনায় পরিবারে ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে। রাত সাড়ে ৯টার দিকে মেলান্দহের ইউএনও তামিম আল ইয়ামিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান এ প্রতিবেদককে জানান, যেখানে নৌকা ডুবেছে সেখানে আবাদি জমিতে বন্যার পানি উঠেছে। তেমন গভীর নেই। কিন্তু হঠাৎ করে নৌকার তলা ছিদ্র হয়ে নৌকাটি উল্টে গিয়ে সম্পূর্ণ ডুবে যায়। এতে দুই শিশুসহ তিনজন মারা গেছে। বাকিরা সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হয়।

মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামিন এ প্রতিবেদককে বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। মৃত নূর নবীর দুটি শিশু সন্তান আছে। তার সন্তান দুটির জন্য এবং নৌকাডুবিতে মৃত দুই শিশুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের আশ্বাস দিয়ে এসেছি।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ঘোষেরপাড়ায় নৌকাডুবিতে তিনজনের মৃত্যু

আপডেট সময় ১০:৫১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২০