ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে বন্যার্ত ১৫০০ পরিবারে বিজিবির ত্রাণ বিতরণ

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সামগ্রী বিতরণ করেন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলারচিঠিডটকম ডেস্ক::
করোনাভাইরাসের পাশাপাশি বন্যার কারণে জামালপুর ও কুড়িগ্রাম জেলার রাজিবপুর-রৌমারীর সীমান্তবর্তী এক লাখ ৫০ হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারিভাবে তারা বিভিন্ন সহায়তা পেলেও বিদ্যানন্দ ফাউন্ডেশন এসব বন্যার্ত তিন হাজার পরিবারের জন্য খাদ্য সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছে।

সেই সহায়তার অংশ হিসেবে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) সার্বিক তত্ত্বাবধানে ৩০ জুলাই এক হাজার ৫০০ পরিবারের মাঝে পরিবার প্রতি চার কেজি চাল, চার কেজি আটা ও দুই কেজি ডাল বিতরণ করা হয়েছে। অবশিষ্ট এক হাজার ৫০০ প্যাকেট ত্রাণ সামগ্রী পবিত্র ঈদুল আজহার পরে বিতরণ করা হবে। বিদ্যানন্দ ফাউন্ডেশনে গৃহীত সময়োপযোগী পদক্ষেপে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষজনের মুখে হাসি ফুটেছে। অধিনায়ক জামালপুর ব্যাটালিয়ন বিদ্যানন্দ ফাউন্ডেশনের গৃহীত এ মহতী উদ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানিয়েছেন।

ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল এস এম আজাদ। অন্যান্যের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষে বন্যার্ত ১৫০০ পরিবারে বিজিবির ত্রাণ বিতরণ

আপডেট সময় ১২:০৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২০