ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মৌলভীরচরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করে রাস্তা মেরামত করেন জনগণ। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীরচরের আধা কিলোমিটার কাঁচা রাস্তা মেরামত করতে জনগণ স্বেচ্ছাশ্রমে মাটি ভরাট করছে। পাকা রাস্তা থেকে পশ্চিম দিকে আধা কিলোমিটার এই কাঁচা রাস্তাটি ২০১৯ সালের বন্যায় ভেঙ্গে যায়। এতে যানবাহনসহ স্থানীয়দের যাতায়াতে দুর্ভোগ হচ্ছিল। রাস্তা মেরামত করার জন্য চেয়ারম্যান মেম্বারদের কাছে ধরণা দিলেও এক বছরেও রাস্তাটি মেরামতের কোন উদ্যোগ নেওয়া হয়নি।

মৌলভীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম সোহেল রানা ২২ জুন সাংবাদিকদের জানান, চেয়ারম্যান মেম্বারদের বলে কোন কাজ হয়নি। যাতায়াতে এলাকার জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে। সামনে বন্যা আসতে পারে, আসলে জনগণকে কষ্ট করতে হবে। তাই আমরা মৌলভীচরের জনগণ স্বেচ্ছাশ্রমে ভাঙ্গা রাস্তা মাটি ভরাট করে মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করেন, আগামী কয়েকদিনের মধ্যে মাটি ভরাটের কাজ শেষ করতে পারবেন।

চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান আকন্দ জানান, বরাদ্দ না আসায় সারা ইউনিয়নের ভাঙ্গা রাস্তা মেরামত করা যায়নি।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

মৌলভীরচরে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

আপডেট সময় ১০:১৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০