ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে নতুন করে আরও করোনায় আক্রান্ত ৯ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৯ জুন নতুন করে আরও নয়জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস রাতে এ তথ্য নিশ্চিত করেন।

চিকিৎসক প্রণয় কান্তি দাস এ প্রতিবেদককে জানান, ৯ জুন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে জামালপুরের ৮৫ জনের নমুনা পরীক্ষায় একজন নারীসহ নয়জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে মাদারগঞ্জের দুজন, ইসলামপুরে একজন, বকশীগঞ্জে দুজন ও জামালপুর সদরের চারজন রয়েছেন। তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা ও ব্যাংকের গার্ড, ব্যবসায়ী, পোশাককর্মী, বাবুর্চি ও সাধারণ শ্রেণির মানুষ রয়েছেন।

তিনি আরও জানান, জামালপুর জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্ত ৩৬৪ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৬ জন। মারা গেছেন চারজন। বর্তমানে প্রাতিষ্ঠানিক ও হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে নতুন করে আরও করোনায় আক্রান্ত ৯ জন

আপডেট সময় ০৫:০২:১৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২০