ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা পেল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

সুরক্ষা সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। ৮ জুন বিকেলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সদরের করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভা শেষে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এডিপির অর্থায়নে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল এন-৯৫ মাস্ক ২০টি, হেড কভার ২০০, কেএন-৯৫ মাস্ক ২০০, গগলজ-২০০, সু-কভার-২০০ ও টেস্ট টিউব ২ হাজার। ৮ জুন বিকেলে উপজেলা কার্যালয়ে সদর উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি ফরিদা ইয়াছমিন। সভা শেষে জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. লুৎফর রহমানের কাছে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. লুৎফর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা পেল স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

আপডেট সময় ০৮:৩৭:২৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০