ঢাকা ০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ৬০০ পরিবার পেল চাল, আলু

অসহায় কর্মহীনদের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ৬০০ অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল ও ২ কেজি করে আলু বিতরণ করা হয়। ১৬ মে ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. মাসুদ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ কর্মকর্তা মো. ওসমান গনি, ডাংধরা ইউনিয়ন পরিষদ সচিব মো. আসাদুজ্জামান, সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) সেলিম ও সাংবাদিকগণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান নিজ দায়িত্বে উপকারভোগীদের নিরাপদ দূরত্ব বজায় রাখার চেষ্টা চালাচ্ছেন ও ইউনিয়ন পরিষদের সামনে বালটি ভর্তি পানি এবং সাবান রাখা হয়েছে। সকলেই একে একে সাবান দিয়ে হাত ধুয়ে, নিরাপদ দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়েছে।

চেয়ারম্যান শাহ মো. মাসুদ বলেন, সরকার চাচ্ছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব হতে বাঁচার জন্য মানুষকে ঘরে থাকতে হবে। বাহিরে বের হওয়া উচিৎ নয়। সরকার কর্তৃক ত্রাণ সামগ্রী জনগণের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের চেষ্টা করছি, সাবান দিয়ে সবাইকে হাত ধোয়ার অভ্যাস করানো হয়।

চেয়ারম্যান জনসাধারণকে বলেন, করোনাভাইরাস থেকে সতর্ক থাকতে হবে, বাড়ি হতে বের হওয়া যাবেনা, অতি প্রয়োজনে বাহিরে গেলে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, হাঁচি কাশি দেওয়ার সময় মুখ টিস্যু, রুমাল বা কনুই দিয়ে ঢেকে রাখতে হবে, সব সময় সাবান দিয়ে হাত মুখ ধুতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। গণসমাগম এরিয়ে চলতে হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ৬০০ পরিবার পেল চাল, আলু

আপডেট সময় ০৩:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০