ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার ১

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি নূর আলম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা বড়িসহ নূর আলম (২৫) নামের একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। তিনি উপজেলার কুতুবের চর গ্রামের মৃত বাছেরের ছেলে। ১১ মে বিকেলে এ অভিযান চালায় র‌্যাব।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমদে মিয়ার নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ১১ মে বিকেল সাড়ে ৪টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার কলাকান্দা গ্রামে অভিযান চালায়। এ সময় মাদক কারবারি নূর আলমকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ২৫০টি ইয়াবা বড়ি ও একটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, গ্রেপ্তার মাদক কারবারি নূর আলমের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করে তাকে থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ২৫০টি ইয়াবাসহ গ্রেপ্তার ১

আপডেট সময় ১২:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২০