ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ প্রবাসের দূরত্ব ঘুচিয়ে কবিতায় স্বদেশ, ‘দহন দিনের সাতকাহন’ উন্মোচন দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের অধিবেশন ১১ নভেম্বর বিকাল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান ইস্যুতে জি-৭ আলোচনায় কাতারের প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ৮ মে সকাল সাড়ে ৯টার দিকে বাট্টাজোড় ইউনিয়নের কুলুবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম পুরান বাট্টাজোড় গ্রামের ফছি উদ্দিনের ছেলে।

জানা গেছে, রফিকুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে পাশ্ববর্তী বাট্টাজোড় নতুন বাজারে যাচ্ছিলেন। পেছন থেকে একটি বাস হঠাৎ তাকে ধাক্কা দিলে তিনি মারাত্মক আহত হন। স্থানীয়রা এ সময় রফিকুল ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। রাজধানী সার্ভিস লিমিটেড নামে যাত্রীশূন্য ওই বাসটি ঢাকা থেকে রৌমারী যাচ্ছিল বলে পুলিশ জানায়।

বকশীগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, খবর পেয়ে তারা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছেন। তবে তারা কাউকে গ্রেপ্তার করতে পারেন নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স

বকশীগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৫:৩১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০