ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শাহবাজপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক বাংলারচিঠিডটকম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশন এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে জামালপুর সদরের শাহবাজপুর বাজারের তিনজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ২৯ এপ্রিল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম ও র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ২৯ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শাহবাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশন করার দায়ে খাবারের হোটেল মালিক মো. রিপনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে বাজারের মনোহারি পণ্য ও খাদ্যসামগ্রীর দোকান মালিক মো. আব্দুল আউয়াল এবং মো. আক্তারুজ্জামান সিপাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে তিনজন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। শাহবাজপুর বাজারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

শাহবাজপুর বাজারে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশন এবং পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে জামালপুর সদরের শাহবাজপুর বাজারের তিনজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের বিচারক। ২৯ এপ্রিল দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

সূত্র জানায়, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম ও র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ২৯ এপ্রিল বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার শাহবাজপুর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আরিফুল ইসলাম অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি ও পরিবেশন করার দায়ে খাবারের হোটেল মালিক মো. রিপনকে ১০ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার দায়ে বাজারের মনোহারি পণ্য ও খাদ্যসামগ্রীর দোকান মালিক মো. আব্দুল আউয়াল এবং মো. আক্তারুজ্জামান সিপাইকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানে তিনজন ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শাহবাজপুরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৩:১৫:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০