ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জামালপুরে ১ এপ্রিল হচ্ছে না অষ্টমী স্নান, বসছে না মেলা

জামালপুর শহরের দয়াময়ী মন্দির। ছবি : বাংলাচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডকটম

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ১ এপ্রিল জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম উৎসব অষ্টমী স্নান, দয়াময়ী মন্দিরে বাসন্তী পূজা অর্চণা ও তিনদিনব্যাপী মেলা বন্ধ থাকছে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের এই অষ্টমী স্নান উৎসবে যোগ দিতে শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ছাড়াও বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটে থাকে জামালপুরের ব্রহ্মপুত্র নদের পশ্চিম তীরে। এ উপলক্ষে দয়াময়ী মন্দির প্রাঙ্গণে তিনদিনের মেলা হয়ে উঠে সার্বজনীন মেলা। সংসারের নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র ও আসবাবপত্রসহ বিভিন্ন পণ্যের পসরা বসে এই মেলায়। জামালপুরের প্রায় তিন শ’ বছরের পুরনো দয়ীময়ী মন্দিরের ইতিহাসের সাথে অষ্টমী স্নান, মেলা ও বাসন্তী পূজা উৎসব, পাঠাবলি বেশ উল্লেখযোগ্য উৎসব।

কিন্তু করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে জনসমাগম ঘটানোর ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় অষ্টমী স্নানোৎসব পালন না করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ। তবে এদিন শহরের দয়াময়ী মন্দিরে সীমিত আকারে কিছু ধর্মীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে ইতিমধ্যেই দয়ামন্দিরে ব্যানার টাঙিয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোন রানু বাংলারচিঠিডটকমকে জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সবাইকে সচেতন থাকতে হবে। তাই জনসমাগম না ঘটানোর জন্য সরকারি বিধি-নিষেধ থাকায় এবার অষ্টমী স্নান, দয়াময়ী মন্দিরে বাসন্তী পূজা, পাঠাবলি ও তিনদিনব্যাপী মেলা বন্ধ রাখা হয়েছে। এ উপলক্ষে দয়াময়ী মন্দিরেও ধর্মীয় সকল কার্যক্রম সীমিত আকারে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জামালপুরে ১ এপ্রিল হচ্ছে না অষ্টমী স্নান, বসছে না মেলা

আপডেট সময় ১০:২৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০