ঢাকা ০৩:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযান অব্যাহত, দোকান পাট বন্ধ, নেই জনসমাগম

দেওয়ানগঞ্জ পৌর শহরে পুলিশের অভিযান। ছবি: বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের সর্তকাবস্থায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এতে ওষুধের দোকান ও মুদি দোকান ছাড়া সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে। কমে গেছে জনসমাগম। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ থেকে করোনাভাইরাসের বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে সচেতনামূলক বার্তা। পৌরসভার পক্ষ থেকে প্রধান প্রধান সড়কগুলোতে ছিটানো হচ্ছে জীবাণুনাশক। ঘটায় ঘন্টায় অভিযান করছে মডেল থানার পুলিশ।

২৮ মার্চ সকাল থেকেই উপজেলার পৌর শহর মার্কেট, খরমা নতুন বাজার, দিঘলকান্দি, জিল বাংলা সুগারমিল, বেলতলী বাজারসহ কয়েকটি বাজারে অভিযান চালিয়েছেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম। অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল।

খরমা নতুন বাজারে পুলিশের অভিযান।ছবি: বিল্লাল হোসেন মন্ডল

অভিযানে অন্যান্যের মধ্যে অংশ নেন পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুর রহমান, উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান, শহিদুর রহমান, আবু সায়েম ও ইমরান, সহকারী উপপরিদর্শক (এএসআই) আলআমীনসহ পুলিশ সদস্যরা।।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া জানান, এ পর্যন্ত উপজেলায় কোন প্রকার সমস্যা দেখা যায়নি। করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সৈয়ত আবু আহাম্মদ সাফী জানান, উপজেলায় এ পর্যন্ত কোন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়নি। তবে ১৬ জন প্রবাসী হোম কোয়ারেন্টিনে রয়েছেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযান অব্যাহত, দোকান পাট বন্ধ, নেই জনসমাগম

আপডেট সময় ০৭:০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০