ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহে অগ্নিকাণ্ডে ৪ গরু দগ্ধ

মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় গোয়াল ঘরে আগুন দিয়ে ৪টি গরু দগ্ধ করেছে। কে বা কারা এই আগুন দিয়েছে তা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে সন্দেহ করা হচ্ছে কেউ পরিকল্পিতভাবে আগুন দিতে পারে। ২০ মার্চ দিবাগত রাত ৩টার দিকে বজরদ্দিপাড়ার নয়াপাড়ার কৃষক মিজানুর রহমানের (৪৫) বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতেই প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণ করে।

কৃষক মিজান ও তার স্বজনরা জানিয়েছেন, রাতের অন্ধকারে গোয়াল ঘরে আগুন দেওয়ার আগে বৈদ্যুতিক মোটরের লাইন বিচ্ছিন্ন করে দেয়। যাতে আগুন নিয়ন্ত্রণের কাজে পানি ব্যবহার করতে না পারে। অগ্নিদগ্ধ এই চারটি গরুই ছিল ওই মিজানের একমাত্র সম্বল।

খবর পেয়ে সকালে উপজেলা প্রাণিসম্পদ অফিসের লোকজন অগ্নিদগ্ধ গরুগুলোর চিকিৎসা প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন ক্ষতিগ্রস্ত কৃষককে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহে অগ্নিকাণ্ডে ৪ গরু দগ্ধ

আপডেট সময় ০৮:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২০