ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ইসলামপুরে করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ইসলামপুরে অনুষ্ঠিত হয় করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি সভা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। ১২ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান এতে সভাপতি করেন। সভায় বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ এ এম আবু তাহের, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিব রহমানসহ সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, দমকল বাহিনীর প্রতিনিধিরা এ সভায় অংশ নেন।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপত্তার ক্ষেত্রে সমন্বিত প্রচেষ্টা গ্রহণে সকল দপ্তরকে সম্পৃক্ত করার উদ্দেশ্যে এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সেমিনারে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের করণীয় ও বর্জনীয় বিষয়ে পরামর্শ দেওয়া হয়। একই সাথে মাস্ক ও হাত ধুয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার ব্যপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ইসলামপুরে করোনাভাইরাস প্রতিরোধে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:৪৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০