ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন চিকিৎসক মো. মজিবর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সকালে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভার আয়োজন করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) চিকিৎসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে আয়োজিত অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন শাহ, সাংবাদিক শফিউল আলম লাভলু প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মো. মজিবর রহমান সাংবাদিকদের জানান, এ উপজেলায় ১৮ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত নয় মাস থেকে শুরু করে ১০ বছরের কমবয়সী ২৯ হাজার ৪৮৬ জন শিশুকে ৩২৪টি ক্যাম্পের মাধ্যমে হাম-রুবেলার টিকা দেওয়া হবে।

তিনি আরো বলেন, হাম-রুবেলা ভাইরা জনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। এ দুটি রোগ সাধারণত একজন আক্রান্ত রোগীর হাঁচি-কাঁশির মাধ্যমে তার সংস্পর্শে আসা অন্যদের মধ্যে অতি দ্রুত ছড়ায়। শিশু ছাড়াও যেকোনো বয়সের মানুষের হাম-রুবেলা হতে পারে। তবে শিশুদের মধ্যেই হাম-রুবেলার প্রকোপ, জটিলতা, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব ও বধিরতা অন্যতম। তাই উল্লেখিত বয়সের সকল শিশুকে এ টিকা দেওয়াটা বাধ্যতামূলক।

এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নকলায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২০