ঢাকা ১১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ফটো সাংবাদিক নিপুন জাকারিয়ার জন্মদিন পালিত

কেক কেটে ফটো সাংবাদিক নিপুন জাকারিয়ার জন্মদিন পালন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জামালপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নিপুন জাকারিয়ার জন্মদিন পালিত হয়েছে। ৪ মার্চ রাতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ জন্মদিন পালিত হয়।

জন্মদিন উপলক্ষে রাতে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তুফানের সভাপতিত্বে ও সাবেক সভাপতি শাহাবুল আকন্দের সঞ্চালনায় জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক পল্লীকন্ঠ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক নুরুল হক জঙ্গী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা মনজু।

প্রধান অতিথি ও বিশেষ অতিথি সাংবাদিক নিপুন জাকারিয়ার জন্মদিনের শুভ কামনা জানিয়ে বলেন, ফটো সাংবাদিকদের তোলা ছবি ও তার ছবি পরিচিতিটাও বেশ গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছবি অনেক কথা কথা বলে। এসময় বক্তারা ফটো সাংবাদিকদের ফটো তোলার উপর প্রশিক্ষণের আয়োজন করার কথা বলেন। পরে অতিথি ও ফটোসাংবাদিকরা সবাই ফটো সাংবাদিক নিপুন জাকারিয়াকে সাথে নিয়ে তার জন্মদিনের কেক কাটেন।

জন্মদিনের অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান মুক্তা, প্রচার সম্পাদক এস এম হোসাইন আসাদ, কার্যকরী সদস্য আবুল কালাম আজাদ, রুহুল আমিন মিলন, সাধারণ সদস্য বেলাল হোসেন শান্ত, শামীম হোসেন, বিপুল মিয়া উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ফটো সাংবাদিক নিপুন জাকারিয়ার জন্মদিন পালিত

আপডেট সময় ০৩:৫৭:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০