ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

ইসলামপুরে দুর্গম চরের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

যমুনার দুর্গম মন্নিয়াচরের মানুষের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : তানভীর আহমেদ হীরা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক জেলার ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম চরাঞ্চলের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাঁচ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়াও তিনি কমিউনিটি ক্লিনিক ও স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সপ্তাহে অন্তত একদিন সরকারি হাসপাতালের চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ১ ফেব্রুয়ারি দুপুরে ইসলামপুর উপজেলার যমুনা নদীর দুর্গম মন্নিয়াচরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পরিদর্শনকালে তিনি এ আশ্বাস দেন। তিনি স্থানীয় চরের অবহেলিত মানুষদের সাথে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কার্যকর উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. মিজানুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান, ইসলামপুরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক, চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালাম, সাপধরী ইউনিয়ন পরিষদের চেয়াম্যান জয়নাল আবেদীন প্রমুখ জেলা প্রশাসকের সাথে ছিলেন।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

ইসলামপুরে দুর্গম চরের শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের

আপডেট সময় ১১:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০