ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

তিনতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত

গুরুতর আহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ভোলা। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ভোলা পাকাভবনের তিনতলায় কাজ করছিলেন। তার বয়স আনুমানিক ৪২ বছর। তার হাতে থাকা লোহার হেমার লেগে যায় পিডিবির ১১ হাজার ভোল্টেজের সচল তারে। ছিটকে পড়েন নির্মাণ কাজে ঝুলানো নিরাপত্তা জালে। স্থানীয়রা ফোন করেন জামালপুর ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা গুরুতর আহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ভোলাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে পৌঁছে দেন জামালপুর জেনারেল হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন আছেন। তার হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে বিদ্যুতের স্পর্শে ঝলসে গিয়ে ও নিচে পড়ার সময় আঘাত পেয়ে যেন আধামরা হয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে ১৭ জানুয়ারি বেলা পৌনে দু’টার দিকে জামালপুর শহরের স্টেশন রোডে হানিফ উদ্দিনের বহুতল ভবনে। জানাজানি হলে তাৎক্ষণিক সেখানে ভিড় করেন শতশত মানুষ। নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ভোলার বাড়ি জামালপুর সদরের রশিদপুুর ইউনিয়নের তুলশীপুর গ্রামে। তার বাবার নাম মো. হাসান আলী। জামালপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. আফছার উদ্দিন এ প্রতিবেদককে জানান, বিদ্যুতের স্পর্শে গুরুতর আহত নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম ভোলা বেঁচে থাকলেও তাকে উন্নত চিকিৎসা করাতে হবে। নয়তো পরবর্তীতে তার সমস্যা হতে পারে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

তিনতলা থেকে পড়ে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত

আপডেট সময় ১১:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২০