ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

নকলায় ড্রাম ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় আলেছা বেগম (৪৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৫ জানুয়ারি দুপুরে উপজেলার ধনাকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেছা বেগম উপজেলার গড়েরগাও এলাকার রফিকুল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা জানান, আলেছা বেগম ১৫ জানুয়ারি দুপুরে উপজেলার নকলা-নালিতাবাড়ি মহাসড়কের ধনাকুশা এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নকলা থানার উপপরিদর্শক (এসআই) মো. সালামত এ তথ্য নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘাতক ড্রাম ট্রাকটি নকলা থানায় আটক আছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

নকলায় ড্রাম ট্রাকের চাপায় এক পথচারীর মৃত্যু

আপডেট সময় ০৭:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০