ঢাকা ০২:৫১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা

বকশীগঞ্জে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক শোভাযাত্রা ১১ জানুয়ারি বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।

শোভাযাত্রায় এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হজরত আলী, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ইনস্টিউট এর সুপার মো. সোহরাব হোসেন, বকশীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) তাহেরুল ইসলাম, আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজের সাবেক অধ্যক্ষ হেলাল উদ্দিন খান, বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুশীল বর্মন, আজিম উদ্দিন খন্দকারসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী কর্মসূচি পালিত হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শোভাযাত্রা

আপডেট সময় ০৭:১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০