ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে নান্দিনায় মদসহ গ্রেপ্তার ৩

র‌্যাবের অভিযানে চোলাই মদসহ গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা পূর্ব বাজার এলাকা থেকে ৩১ ডিসেম্বর রাতে তিন লিটার দেশীয় চোলাই মদসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলেন – জামালপুর সদর উপজেলার গোপালপুর গ্রামের মো. রইচ উদ্দিনের ছেলে মো. রবিউল ইসলাম রনি (১৮), খড়খড়িয়া নতুনপাড়া গ্রামের সাজ মাহমুদের ছেলে মো. ফারুক হোসাইন (৩০) ও অনন্তবাড়ি গ্রামের সুরুজ্জামালের ছেলে মো. আব্দুর রহিম (৪০)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৩১ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে নান্দিনা পূর্ব বাজারে অভিযান চালায়। এসময় ওই বাজারের মেসার্স উৎস এন্টারপ্রাইজের সামনে রাস্তা থেকে তিন লিটার চোলাই মদসহ মো. রবিউল ইসলাম রনি, মো. ফারুক হোসাইন ও মো. আব্দুর রহিমকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাব জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

র‌্যাবের অভিযানে নান্দিনায় মদসহ গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৫:৫৬:১১ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২০