ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপিত সরিষাবাড়ীতে দিনমজুর দম্পতির ৪টি ষাঁড় পুড়ে ছাই, সর্বস্বান্ত পরিবার নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ইসলামপুরে সিরাজগঞ্জে ৮৫২ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা দিল খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন খেলাধুলায় জাতীয় গণ্ডি পেরিয়ে নারীরা আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এয়ারবাসের উড়োজাহাজ দ্রুত সরবরাহের আহ্বান বিমানমন্ত্রীর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

টিউবওয়েলপাড়ে দুই লাখ টাকা ছিনতাই, বিক্রয় প্রতিনিধি আহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে বসুন্ধরা গ্রুপের ডিলারের বিক্রয় প্রতিনিধি ইয়াকুব আলীকে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। ১৭ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে জামালপুর শহরের টিউবওয়েলপাড় মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বসুন্ধরা গ্রুপের বিভিন্ন পণ্যের ডিলার মেসার্স শহীদ এন্টারপ্রাইজের বিক্রয় প্রতিনিধি ইয়াকুব আলী (৩৫) ১৭ ডিসেম্বর রাত পৌনে ৮টার দিকে শহরের টিউবওয়েলপাড় মোড়ে ছিনতাইকারীর কবলে পড়েন। চারটি মোটরসাইকেলে চারজন ছিনতাইকারী যুবক ইয়াকুবকে ঘেরাও করে তার হাতে ছুরিকাঘাত করে দুই লাখ টাকাসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে একটি মোটরসাইকেল রেখেই তিনটি মোটরসাইকেলে করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে গেছে।

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত বিক্রয় প্রতিনিধি ইয়াকুব আলীকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়াকুব আলী বাংলারচিঠিডটকমকে বলেন, ‘আমি দিগপাইত থেকে একটি অটোরিকশায় টিউবওয়েলপাড়ে এসে নামার সাথে সাথে চারজন ছিনতাইকারী আমাকে ঘেরাও করে। তাদের মধ্যে একজনে আমার হাতে ছুরি মেরে দুই লাখ টাকাসহ ব্যাগটি নিয়ে তারা সবাই পালিয়ে যায়।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তারে কাজ করছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

টিউবওয়েলপাড়ে দুই লাখ টাকা ছিনতাই, বিক্রয় প্রতিনিধি আহত

আপডেট সময় ১০:০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯