ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

জামালপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া

খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়ায় অংশ নেন বিএনপিনেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জামালপুর জেলা বিএনপি। ৪ ডিসেম্বর বিকেলে বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারের হস্তক্ষেপের কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিনে মুক্ত করা যাচ্ছে না। যদি তাকে জামিনে মুক্তি না দেয়, তাহলে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি নেতা সফিউর রহমান, রুহুল আমিন মিলন, মাইন উদ্দিন বাবুল, শফিকুল ইসলাম খান সজিবসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। পরে তার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া করা হয়।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

জামালপুরে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় বিএনপির দোয়া

আপডেট সময় ০৭:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০১৯