ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

সরিষাবাড়ীতে মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ৩০ নভেম্বর বিকালে সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ফুটবল খেলা উদ্বোধন করেন টুর্নামেন্টের প্রধান অতিথি তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রোকনুজ্জামান রোকন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান, সরিষাবাড়ী স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি গোলাম মোস্তফা জিন্না প্রমুখ।

উদ্বোধনী খেলার খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

উদ্বোধনী খেলায় রংপুর পীরগঞ্জের জয় স্পোর্টিং ক্লাব বনাম টাঙ্গাইল সখীপুরের স্পোর্টস একাডেমি অংশ নেয়। খেলায় পীরগঞ্জের জয় স্পোর্টিং ক্লাব ৪-১ গোলে সখীপুরের স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। এ টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ১৬টি দল অংশ নিবে বলে আয়োজক কমিটি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে মতিয়র রহমান তালুকদার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু

আপডেট সময় ০৭:৩৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯