ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে ২ হাজারটি ইয়াবাসহ মাদক কারবারি আটক

দেওয়ানগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক মাদক কারবারি আতিক মিয়া। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ২৯ নভেম্বর সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় যাত্রাবাহী বাসে তল্লাশী চালিয়ে ২ হাজারটি ইয়াবা বড়িসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারির নাম আতিক মিয়া (২২)। তিনি কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঢাকী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ নভেম্বর সকালে তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মফিজুল হক পুলিশ ফোর্স নিয়ে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর এলাকায় সড়কে যানবাহনে তল্লাশী অভিযান পরিচালনা করেন। এসময় রৌমারী থেকে ঢাকা গামী পলি পরিবহন বাসে তল্লাশী চালিয়ে যাত্রী আসনে বসা মাদক কারবারি আতিক মিয়ার কাছ থেকে ২ হাজারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, আটক মাদক কারবারি আতিক মিয়ার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেওয়ানগঞ্জে ২ হাজারটি ইয়াবাসহ মাদক কারবারি আটক

আপডেট সময় ০৭:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০১৯