ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

জেএসসি’র ‘বিজ্ঞান’ পরীক্ষা বুধবার ও ‘গণিত’ পরীক্ষা বৃহস্পতিবার

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ কারণে জুনিয়র স্কুল সার্টিফিকেট ‘জেএসসি’র সোমবারের স্থগিত ঘোষিত বিজ্ঞান পরীক্ষা আগামী বুধবার ১৩ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। আর পুননির্ধারিত সোমবারের পুনঃস্থগিত ‘গণিত’ পরীক্ষা আগামী বৃহস্পতিবার ১৪ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে।

অপরদিকে জেডিসি’র আগামীকালের পরীক্ষা আগামী ১৫ নভেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। আর জেডিসি’র ১১ নভেম্বরের পরীক্ষাটি আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক রোববার রাতে টেলিফোনে পরীক্ষা পেছানো ও পরিবর্তিত সময়সূচির বিষয়টি নিশ্চিত করেছেন।খবর বাসসের।

মু. জিয়াউল হক জানান, শনিবারের জেএসসি’র গণিত পরীক্ষা হওয়ার কথা ছিল ১২ নভেম্বর। সেটি আবার পিছিয়ে ১৪ নভেম্বর করা হয়েছে। আর শনিবারের জেডিসি পরীক্ষাটির তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে ১৪ নভেম্বর।

তিনি বলেন, গত ১১ নভেম্বরের জেএসসি-জেডিসি পরীক্ষাও পেছানো হয়। ১১ নভেম্বরের জেএসসি বিজ্ঞান পরীক্ষাটি হবে ১৩ নভেম্বর। আর জেডিসি পরীক্ষাটি হবে ১৬ নভেম্বর।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

জেএসসি’র ‘বিজ্ঞান’ পরীক্ষা বুধবার ও ‘গণিত’ পরীক্ষা বৃহস্পতিবার

আপডেট সময় ০৮:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০১৯