ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

ইসলামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু ছাঈদের দাফন সম্পন্ন

মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী

মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালী

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মৃত্যুবরণকারী জামালপুরের ইসলামপুর উপজেলার যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালীকে (৭৪) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ৯ নভেম্বর সন্ধ্যা ছয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত ৫ নভেম্বর দুপুরে ইসলামপুর উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের কান্দার চর গ্রামে ছেলের শ্বশুরবাড়ি থেকে ইজিবাইকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

১০ নভেম্বর বিকেল তিনটায় ইসলামপুর পৌরসভার কিংজাল্লায় তাঁর গ্রামের ঈদগাহ মাঠে যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু ছাঈদ বাঙ্গালীর মরদেহে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন। পরে সেখানে জানাজা নামাজ শেষে তাকে ইসলামপুর ধর্মকুড়া বাজার পৌর কবরস্থানে দাফন করা হয়।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন ও জানাজা অনুষ্ঠানে স্থানীয় মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষ অংশ নেন। যোদ্ধাহত মুক্তিযোদ্ধা আবু সাঈদ বাঙ্গালী স্ত্রী, চার ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

ইসলামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবু ছাঈদের দাফন সম্পন্ন

আপডেট সময় ০৯:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০১৯