ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

শেখেরভিটায় ট্রেনেকাটায় সুইপার নিহত

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে কমিউটার ট্রেনে কাটা পড়ে গঙ্গারাম বাসফোর (৭৫) নামের একজন সুইপার নিহত হয়েছেন। ৮ নভেম্বর বেলা ১২টার দিকে জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুইপার মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপার কলোনিতে তার মেয়ের বাসায় থাকতেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ৮ নভেম্বর বেলা ১২টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি আসার আগে থেকেই অজ্ঞাত পরিচয়ের একজন বৃদ্ধ শেখেরভিটায় রেললাইনে বসেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি এলেও বৃদ্ধ সরে যাননি। এতে ট্রেনে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে তার নাতি জামালপুর রেলওয়ে স্টেশনে কর্মরত সুইপার ফকির বাসফোর তাকে শনাক্ত করেন। নিহত ওই ব্যক্তির নাম গঙ্গারাম বাসফোর। প্রায় ১২ বছর আগে তিনি মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপারের চাকরি থেকে অবসর নেন। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সে সুইপার পদে কর্মরত তার মেয়ে নাজমা বাসফোরের বাসায় থাকতেন। খবর পেয়ে জামালপুর জিআরপি থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের নাতি ফকির বাসফোর জিআরপি পুলিশ ও সাংবাদিকদের জানান, তার নানা গঙ্গারাম বাসফোর মাদারগঞ্জে মেয়ের বাসা থেকে রাগ করে চলে আসছিলেন। কিন্তু শেখেরভিটায় রেলাইনে যাওয়ার কোনো কারণ জানা যায়নি।

জামালপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পণ্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, শেখেরভিটায় ট্রেনে কাটা পড়ে নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া গেছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

শেখেরভিটায় ট্রেনেকাটায় সুইপার নিহত

আপডেট সময় ০৬:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০১৯