ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

বিএনপিনেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

দলীয় নেতৃবৃন্দ মোনাজাতে অংশ নেন । ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ৪ নভেম্বর রাতে জেলা বিএনপির আয়োজনে বিএনপির দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বিএনপিনেতা মরহুম তরিকুল ইসলামের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা বিএনপির সহ-সভাপতি কাজী মসিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলী, আনিছুর রহমান বিপ্লব, যুগ্মসাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রেজভী আল জামালী রনজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিকদলের সভাপতি শেখ আব্দুস সোবহান, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনোয়ার ইসলাম কর্ণেল প্রমুখ।

আলোচনা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপিনেতা মরহুম তরিকুল ইসলাম ও সাদেক হোসেন খোকাসহ সকল নেতৃবৃন্দের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

বিএনপিনেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

আপডেট সময় ০৯:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯