ঢাকা ০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

খোকার লাশ দেশে আনতে সহযোগিতা করা হবে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। -ফাইল ছবি

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। – ফাইল ছবি

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার লাশ দেশে আনতে সব ধরনের সহযোগিতা করা হবে।

তিনি বলেন, ‘মৃত মানুষের সঙ্গে আমাদের কোনো কিছু নেই। তার মৃত্যুতে আমি শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য সমবেদনা জানাচ্ছি। তার লাশ যদি দেশে আনতে চায় তাহলে আমাদের পক্ষ থেকে কোনো অসহযোগিতা থাকবে না। খোকার লাশ দেশে আনতে সহযোগিতা চাইলে সহযোগিতা করা হবে।’

ওবায়দুল কাদের ৪ নভেম্বর বিকেলে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনের জন্য নির্মাণাধীন সভা মঞ্চ পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সাদেক হোসেন খোকাকে যদি আনতে চান। ওখানে (নিউইয়র্ক) যদি সরকারিভাবে কোনো সমস্যা না হয়, আমাদের তো সমস্যা বা অসুবিধা নাই। আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অলরেডি মিডিয়াকে বলেছেন বিষয়টি।

এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগ নেতা মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক চিকিৎসক দিলীপ রায়, কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

খোকার লাশ দেশে আনতে সহযোগিতা করা হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৪৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০১৯