ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে র‌্যাবের অভিযানে জালনোট চক্রের দুই সদস্য আটক

র‌্যাবের অভিযানে আটক জালনোট চক্রের দুই সদস্য। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ৪২ হাজার টাকার জালনোটসহ মো. আশরাফ মন্ডল ও মো. রুবেল শেখ নামের জালনোট চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১৪। ৩১ অক্টোবর ভোরে সদর উপজেলার মেঘালক্ষ্মীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘদিন ধরে জামালপুর সদরের বিভিন্ন স্থানে জালটাকার নোটের বিনিময়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নিচ্ছিল। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে ৩১ অক্টোবর ভোরে র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি দল জালনোট চক্রের সদস্যদের আটক করতে অভিযানে নামে। এ অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ।

অভিযানের এক পর্যায়ে ভোর ৪টার দিকে সদর উপজেলার মেঘালক্ষ্মীপুর গ্রাম থেকে জালনোট চক্রের দুই সদস্যকে আটক করে র‌্যাব। তাদের কাছ থেকে ৪২ হাজার টাকার জালনোট জব্দ করা হয়। সবগুলোই ছিল এক হাজার টাকার জালনোট। আটক জালনোট চক্রের সদস্যরা হলেন- সদর উপজেলার তুলশীপুর বাজার উত্তরপাড়া গ্রামের মৃত মুসলিম উদ্দিনের ছেলে মো. আশরাফ মন্ডল (৫০) ও সেঙ্গুয়া গ্রামের মৃত জামালউদ্দিনের ছেলে মো. রুবেল শেখ (৩৫)। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. তোফায়েল আহমেদ মিয়া এ অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে র‌্যাবের অভিযানে জালনোট চক্রের দুই সদস্য আটক

আপডেট সময় ১১:১৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯