ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

সম্মিলিত তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আল্লাহ ও রাসুল (সা.) এর বিরুদ্ধে কটূক্তিকারীদের ফাঁসির দাবিতে ভোলায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের বর্বরোচিত হামলা ও হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সম্মিলিত তৌহিদী জনতা। ২২ অক্টোবর সকালে এ কর্মসূচি পালিত হয়।

বেলা ১১টার দিকে শহরের পিটিআইয়ের সামনে থেকে সম্মিলিত তৌহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে জামালপুর সম্মিলিত তৌহিদী জনতার আহ্বায়ক মাওলানা হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মেরাজুর রহমান, মাওলানা আবুল কাসেম, মুফতি আব্দুল্লাহ, মুফতি সামসুদ্দিন, মাওলানা মনিরুল ইসলাম, মাওলানা মোহাম্মদ আলী খান, মুফতি মোস্তফা কামাল, মাওলনা নজরুল ইসলাম, মুফতি ফরিদুল ইসলাম, মাওলানা আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা বলেন, তৌহিদী জনতার উপর পুলিশের হামলার ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। আল্লাহ ও রাসুলকে নিয়ে কেউ কোনো কটূক্তি করলে এ বিষয়ে জাতীয় সংসদে একটি আইন পাস করে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলেন, তৌহিদী জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় তৌহিদী জনতা রাজপথ ছাড়বে না বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে তৌহিদি জনতার বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৫:৪৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯