ঢাকা ১০:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

দেশের সব উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের সকল উপজেলায় পর্যায়ক্রমে কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে। ২১ অক্টোবর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ এর আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেছেন।

তিনি বলেন, দেশে বর্তমানে আরো ১৫০টি কমিউনিটি ভিশন সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। চক্ষু চিকিৎসা সেবাকে দেশের সর্বত্র পৌঁছে দিতে এ পর্যন্ত অর্ধশত কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হয়েছে।

এর মাধ্যমে ১ কোটি ১২ লক্ষ ৭৭ হাজার ৫৪০ জন প্রান্তিক জনগোষ্ঠীকে সমন্বিত চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে চক্ষু চিকিৎসার মান আন্তর্জাতিক মানে পৌঁছে গেছে।দেশের স্বাস্থ্যখাতের অন্যান্য বড় বড় সাফল্যের পাশাপাশি চক্ষু চিকিৎসা খাতেও বাংলাদেশ এখন বহুগুণ এগিয়ে গেছে।

জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক চিকিৎসক গোলাম মোস্তফার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক চিকিৎসক দীন মোহাম্মদ নূরুল হক, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নার্সিং ও মিডওয়াইফারি) মো. শাহাদাত হোসেন, ওএসবি’র সভাপতি অধ্যাপক চিকিৎসক মো. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা জনগণের মধ্যে চক্ষুরোগ বিষয়ক অন্ধত্ব নিবারণ, সচেতনতা বৃদ্ধি এবং চক্ষু রোগ ও অন্ধত্বের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতীয় অন্ধত্ব নিবারণ কর্মসূচির জন্য তহবিল সংকুলান ও বৃদ্ধির জন্য অবহিতকরণীয় বিষয়ে তথ্যাদি তুলে ধরেন। সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

দেশের সব উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:০৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০১৯