ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপিনেতা সোনা মিয়া গ্রেপ্তার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশের উপর হামলা ও নাশকতা মামলায় (গায়েবি মামলা) গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক রাশেদুজ্জামান সোনা মিয়াকে গ্রেপ্তার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ১২ সেপ্টেম্বর বেলা ১১টার দিকে সাধুরপাড়া ইউনিয়নের ধাতুয়াকান্দা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের অক্টোবর মাসে পুলিশের উপর হামলা ও নাশকতা করার পরিকল্পনা করায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় বিভিন্ন ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় হাজিরা না দেওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

বকশীগঞ্জ থানা পুলিশ ও কামালেরবার্তী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ওই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত অন্যতম আসামি রাশেদুজ্জামান সোনা মিয়াকে ১২ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ধাতুয়াকান্দা বাজারে অভিযান চালান। এ সময় তারা রাশেদুজ্জামান সোনা মিয়ার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাকে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী বাংলারচিঠিডটকমকে বলেন, গ্রেপ্তার রাশেদুজ্জামান সোনা মিয়াকে বিধি মোতাবেক জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে নাশকতা মামলায় বিএনপিনেতা সোনা মিয়া গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০১৯