ঢাকা ০৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্যাপের ত্রাণ বিতরণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্যাপের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাথে ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে কম্বাইন্ড এ্যাকটিভ পার্টিশিপেশন (ক্যাপ) এর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ৮ আগস্ট বেলা ১১টায় ৩৫০টি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে দুই কেজি করে পোলাও চাল, দুই প্যাকেট লাচ্ছা সেমাই, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, ১০০ গ্রাম ডানো গুঁড়া দুধ ও আধা কেজি করে লবণ টোকেনের মাধ্যমে বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী হাতে পেয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন। তারা ক্যাপ ও ক্যাপের সকল সদস্যদের কৃতজ্ঞতা জানায় এবং ক্যাপের সর্বাঙ্গীণ উন্নতি ও সাফল্য কামনা করে। ক্যাপ পরিবার সর্বদা অসহায় মানুষগুলোর পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ক্যাপের ত্রাণ। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রাণ কার্যক্রমে অংশ নেন ক্যাপের সদস্য সানোয়ারুল ইসলাম সান, মাইনুল হাসান মৃদুল, রাসেল আহম্মেদ, রকিবুল করিম, জিল্লুর রহমান, রিপন দাস, এনামুল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

ক্যাপের সদস্য সানোয়ারুল ইসলাম সান বাংলারচিঠিডটকমকে বলেন, ক্যাপের সদস্য ও ক্যাপের প্রবাসী শুভানুধ্যায়ীদের সহযোগিতায় ত্রাণ তহবিল গঠন করা হয়। এই ত্রাণ তহবিল থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, ৯ আগস্ট জামালপুর সদর উপজেলার কালিবাড়ী ও নাওভাঙ্গা চরের অসহায় প্রায় তিনশত পরিবারের মাঝে একই ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ক্যাপের ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৮:২৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০১৯