ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : সংসদ সদস্য আজাদ

দেওয়ানগঞ্জের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ছবি : বাংলারচিঠিডটকম

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেছেন, দেশের মানুষ এখন আর না খেয়ে থাকে না, দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। উন্নয়নের মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ বিশ্বের কাছে।

৫ আগস্ট দুপুরে দেওয়ানগঞ্জ সরকারি এ কে মেমোরিয়াল ডিগ্রি কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা খাতে উপকারভোগীদের সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আবুল কালাম আজাদ আরো বলেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের না, তারা দেশের উন্নয়ন চায় না, তাই পদ্মা সেতুর নামে মিথ্যাচার, গুজব তুলে পদ্মা সেতুর নির্মাণ কাজ ব্যাহত করতে চায়। শত চেষ্টা করেও পদ্মা সেতুর কাজ ব্যাহত করা যাবে না। ইনশাআল্লাহ সেতুর কাজ প্রায়ই শেষ প্রান্তে। দেশ ও জাতির মঙ্গলের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোলায়মান হোসেন, ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান, সানন্দবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা খাইরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সামছুল হক, বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল, চিকাজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, আওয়ামী নেতা শফিউল হক মান্না, চিকাজানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম আকা, চুকাইবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদ সালাম, ডাংধরা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন, চর আমখাওয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ইউনুছ আলী মোল্লা, সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম প্রমুখ।

পরে সংসদ সদস্য আবুল কালাম আজাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দের অর্থের টিআর ও কাবিটা প্রকল্পের আওতায় উপজেলার সুবিধাভোগীদের মাঝে সোলার প্যানেল, ঐচ্ছিক তহবিল ও উপজেলা রাজস্ব তহবিল থেকে গরিব ও মেধাবীদের শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ধান বীজ বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ : সংসদ সদস্য আজাদ

আপডেট সময় ০৯:১৯:১৮ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯