ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র পরিচালনা কমিটির সভা

সভায় বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

বিপদাপন্ন শিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র জামালপুর শাখার স্টিয়ারিং কমিটির সভা ২৪ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোস্তাফিজুর রহমান, শেখ রাসেলের উপ-প্রকল্প পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরননেছা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

সভায় কেন্দ্র পরিচালনার বিভিন্ন সফল দিক নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সীমাবদ্ধতার কথাও উঠে আসে। এক্ষেত্রে বালক কেন্দ্র নির্ধারিত আসনের অধিক শিশুর অবস্থান, আগামী ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বিষয়, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি প্রসঙ্গ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর শেখ রাসেল পুনর্বাসন কেন্দ্র পরিচালনা কমিটির সভা

আপডেট সময় ০৭:৫৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯