ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর সদরে অসহায়দের মাঝে ২১ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ

অসহায়দের মাঝে চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

অসহায় ও অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ২১ জুলাই সকালে জামালপুর শহরের খেজুরতলায় তার নিজ বাসভবনে অসহায় ও অস্বচ্ছল ৫১ জন ব্যক্তির মাঝে ২১ লাখ ৪০ হাজার টাকার এ চেক তুলে দেন।

চেক বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আইনজীবী হাফিজুর রহমান স্বপন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, নরুন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নাজমুল হক, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোহসীনুজ্জান, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অসহায় এবং অস্বচ্ছল পরিবারের জন্য আবেদনের প্রেক্ষিতে জামালপুর সদর উপজেলার অসহায় ও অস্বচ্ছল ৫১ জন ব্যক্তির মাঝে এ চেক প্রদান করা হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর সদরে অসহায়দের মাঝে ২১ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ

আপডেট সময় ০৯:১৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯