ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪১৫টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৪১৫টি ইয়াবাসহ মো. রফিকুল ইসলাম (২৭) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ১৭ জুলাই বিকেলে উপজেলার খামার গেদরা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মেগাদল গ্রামের মো. জহুরুল হকের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়ার নেতৃত্বে ১৭ জুলাই বিকেল পৌনে ৫টার দিকে বকশীগঞ্জ উপজেলার খামার গেদরা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ৪১৫টি ইয়াবা ও একটি মুঠোফোন সেটসহ চিহ্নিত মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে স্থানীয় মোরগাঙ্গী সেতুর ওপর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে বকশীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে ৪১৫টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০১৯