ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুর অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

জামালপুর অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নে নির্মিত অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে (এলএ) চেক বিতরণ করা হয়েছে। ৭ জুলাই সকালে জামালপুর জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখার আয়োজনে আদর্শ বটতলার পাওয়ার স্টেশন মিলনায়তনে ক্ষতিগ্রস্ত ৩০ জন ভূমি মালিকদের মাঝে চেক বিতরণ করা হয়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শফিকুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও চেক বিতরণ করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আসাদুজ্জামান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে দিগপাইত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সুরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম মোহসীনুজ্জান মোহসিন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, সাবেক ইউপি চেয়ারম্যান মাইনুল হক দুদু, ইউপি সদস্য আমিনুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন পন্ডিতসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা গেছে, ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩০ জন ভূমিমালিককে মোট ৭৫ লাখ টাকার চেক দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুর অর্থনৈতিক অঞ্চলের ভূমি অধিগ্রহণের চেক বিতরণ

আপডেট সময় ০৭:৪৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০১৯