ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী

বকশীগঞ্জে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের তৎপরতায় বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্রী। সে নিলক্ষিয়া আর জে পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাল্যবিয়ের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বড় বোনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের বাবুুল মিয়ার মেয়ে লাইলী আক্তারের (১৩) সঙ্গে ব্যাপারীপাড়া গ্রামের নূর হোসেনের ছেলে কবির হোসেনের বিয়ে ঠিক হয়। ৫ জুলাই লাইলী আক্তারের বিয়ের কাজ সম্পন্ন করার কথা ছিল। বিয়ে উপলক্ষে বিকেল থেকে প্রস্তুতি নিচ্ছিলেন কনেপক্ষ। খবর পেয়ে সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন ওই বিয়ে বাড়িতে গিয়ে বাল্যবিবাহ বন্ধ করে দেন। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়েতে উদ্বুদ্ধ করায় এবং বিয়ের আয়োজন করায় ওই স্কুল ছাত্রীর বড় বোন কল্পনা বেগমকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও ইউএনও দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

এ সময় বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শরীফ আহমেদ ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার

বকশীগঞ্জে স্কুল ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

আপডেট সময় ০৬:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯