ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর দালালমুক্ত ভূমিসেবা নিশ্চিতের সুপারিশ স্থায়ী কমিটির ২১ জানুয়ারি প্রথম ধাপে ১০০০ ইউপিতে নির্বাচন : ইসি সচিব মাদারগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মেলান্দহে ট্রাকচাপায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪ ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত জামালপুরে স্বাস্থ্য পুষ্টি ওয়াস বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু দুশ্চিন্তায় মাদারগঞ্জের কৃষকেরা, হাতবদলেই ১৭ টাকার মরিচ ৫০ টাকা কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

জামালপুর-নান্দিনা সড়কে দুর্ঘটনায় নিহত মোস্তাফিজুর রহমান সাজু। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর সদরে দ্রুতগামী নছিমন গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে মোস্তাফিজুর রহমান সাজু (৩০) নামের মোটরসাইকেলের একজন আরোহী নিহত এবং তার সহযাত্রী ফরহাদ আলী (৪০) গুরুতর আহত হয়েছেন। ১০ জুন রাত পৌনে আটটার দিকে জামালপুর-নান্দিনা সড়কের বানারেরপাড়ের শেহরাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোস্তাফিজুর শেহরাতলী গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোস্তাফিজুর রহমান সাজু ও ফরহাদ আলী ১০ জুন রাত পৌনে আটটার দিকে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা বাজার থেকে মোটরসাইকেলে বানারেরপাড় এলাকায় যাচ্ছিলেন। পথে বানারেরপাড়ের কাছেই শেহরাতলী এলাকায় নান্দিনামুখী দ্রুতগামী কাঠবোঝাই একটি নছিমন গাড়ির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ভেঙে চুরমার হয় এবং এর দুই আরোহী গুরুতর আহত হন। তাদের মধ্যে মোস্তাফিজুর ঘটনাস্থলেই নিহত হন। তার মাথা ও মুখমন্ডল থেতলে গেছে। গুরুতর আহত ফরহাদ আলীকে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করেছে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ দুর্ঘটনা প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান বাংলারচিঠিডটকমকে বলেন, ‘নিহত মোস্তাফিজুর রহমান সাজু আমাদের একজন পুলিশ কর্মকর্তার ভাতিজা। উনারা থানায় কোনো অভিযোগ না করে স্থানীয়ভাবে বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। নিহত মোস্তাফিজুরের লাশ তার পরিবারের স্বজনরা নিয়ে গেছে।’

আপলোডকারীর তথ্য

নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে নছিমন-মোটরসাইকেল সংঘর্ষে এক যুবক নিহত

আপডেট সময় ১১:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯