ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা জামালপুরে ১১ শিশুর মুখে হাসি ফোটাল অরফান গিভ শেরপুরে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান : একজনকে কারাদন্ড যুবদলনেতা সোহেল রানার উদ্যোগে মশক নিধন, সড়কবাতি সংযোজন এইচএসসি : ইসলামপুরে জিপিএ-৫ মাত্র পাঁচজন, ফলাফল শূন্য এক কলেজে বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায় সাভার-আশুলিয়ায় কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা, মজুরি বোর্ড গঠনে স্বস্তি

জাহাঙ্গীর সেলিমের কবিতা ‘অশুভ আঁধার নেমেছে ভূবনে’

(নিহত সাংবাদিক ফাগুন রেজা এবং মোস্তফা মনজু’র ওপর হামলার প্রতিবাদে)

অশুভ আঁধারে ঢেকেছে আকাশ
আমরাতো ভালো নেই
হায়েনার দল একজোট আজ
স্বাধীনতা হারাবেই।

এখন এখানে সন্ধা আসে
শঙ্কা নিয়ে জীবনের
হন্তারকের নিষ্ঠুরাঘাতে
প্রাণ ঝরে কতো ফাগুনের।

এখন এখানে মধ্যরাতে
গণতন্ত্র গিলে খায়
বারো ভুতেরা দখল নিয়েছে
আকাশ জমিন সবটায়।

এখন এখানে পেরেকবিদ্ধ
কাঁদছে কতো যে শিশু
রুনুদের হাতে মার খেয়ে আজ
নির্বাক হয়েছে যিশু।

যানদানবের বেপোরোয়া স্রোতে
অকালে জীবন নাশে
এসব দেখে মন্ত্রি বাহাদুর
দাঁত কেলিয়ে হাসে।

এখানে যতো আছে খাল বিল
সরকারি সম্পদ
রাক্ষস দল অবাধে গিলছে
বৃক্ষ নদী ও নদ।

ধর্ষণ এখানে জনপ্রিয় খেলা
বাঁধভাঙ্গা স্রোতের মতো
মাদক জুয়ার মেলা বসে হেথায়
ঘুষ চলে অবিরত।

মরবে কতো আর ফাগুন লেবুরা
মার খাবে মনজু’রা
বিচারের বাণী কাঁদবে কতোকাল
বলবে কী বন্ধুরা?

বঙ্গবন্ধু শোনাও আবার
একাত্তুরের ভাষণ
পাক প্রেতাত্মা দালালমুক্ত
থাকবে না দুঃশাসন।

আপলোডকারীর তথ্য

সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জাহাঙ্গীর সেলিমের কবিতা ‘অশুভ আঁধার নেমেছে ভূবনে’

আপডেট সময় ০১:৪৮:৪০ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯

(নিহত সাংবাদিক ফাগুন রেজা এবং মোস্তফা মনজু’র ওপর হামলার প্রতিবাদে)

অশুভ আঁধারে ঢেকেছে আকাশ
আমরাতো ভালো নেই
হায়েনার দল একজোট আজ
স্বাধীনতা হারাবেই।

এখন এখানে সন্ধা আসে
শঙ্কা নিয়ে জীবনের
হন্তারকের নিষ্ঠুরাঘাতে
প্রাণ ঝরে কতো ফাগুনের।

এখন এখানে মধ্যরাতে
গণতন্ত্র গিলে খায়
বারো ভুতেরা দখল নিয়েছে
আকাশ জমিন সবটায়।

এখন এখানে পেরেকবিদ্ধ
কাঁদছে কতো যে শিশু
রুনুদের হাতে মার খেয়ে আজ
নির্বাক হয়েছে যিশু।

যানদানবের বেপোরোয়া স্রোতে
অকালে জীবন নাশে
এসব দেখে মন্ত্রি বাহাদুর
দাঁত কেলিয়ে হাসে।

এখানে যতো আছে খাল বিল
সরকারি সম্পদ
রাক্ষস দল অবাধে গিলছে
বৃক্ষ নদী ও নদ।

ধর্ষণ এখানে জনপ্রিয় খেলা
বাঁধভাঙ্গা স্রোতের মতো
মাদক জুয়ার মেলা বসে হেথায়
ঘুষ চলে অবিরত।

মরবে কতো আর ফাগুন লেবুরা
মার খাবে মনজু’রা
বিচারের বাণী কাঁদবে কতোকাল
বলবে কী বন্ধুরা?

বঙ্গবন্ধু শোনাও আবার
একাত্তুরের ভাষণ
পাক প্রেতাত্মা দালালমুক্ত
থাকবে না দুঃশাসন।