ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালবীজ রোপণ হৃদয়ের রেকর্ডগড়া ডাবল সেঞ্চুরিতে তৃতীয় দিন বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত মাদারগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বকশীগঞ্জে অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সাংবাদিক লায়নের পিতার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান ৭৫ কোটি টাকা নিয়ে উধাও দুই এনজিও

মেলান্দহ রেলস্টেশনে ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৪

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ বাজার রেলস্টেশনে সাধারণ যাত্রী ও টিকিট কালোবাজারিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় টিকিট কালোবাজারিরা স্টেশন মাস্টারের কক্ষে হামলা করেছে। এ ঘটনার সাথে জড়িত চারজন হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৩১ মে বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৩১ মে বেলা ১১টার দিকে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনের বুকিং কাউন্টারের সামনে লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে সাধারণ যাত্রী এবং টিকিট কালোবাজারিদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সাধারণ যাত্রী ও টিকিট কালোবাজারিদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় টিকিট কিনতে আসা সাধারণ যাত্রীরা স্টেশন মাস্টার জিয়াউল হকের কক্ষে আশ্রয় নেন। টিকিট কালোবাজারিরা লাঠিসোটা নিয়ে স্টেশন মাস্টারের কক্ষে হামলা চালায়।

খবর পেয়ে মেলান্দহ থানার উপপদির্শক (এসআই) নীলকমল চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ স্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশ রেলস্টেশনে সাধারণ যাত্রীদের ওপর এবং স্টেশন মাস্টারের কক্ষে হামলার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- স্থানীয় ফুলছেন্না গ্রামের হযরত আলী (১৯), বিল্লাল হোসেন (১৯), আবু বক্কর (১৯) এবং বাঘাডোবা গ্রামের শিহাব উদ্দিনকে (২০) গ্রেপ্তার করেছে।

জামালপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাপস চন্দ্র পন্ডিত বাংলারচিঠিডটকমকে বলেন, ‘মেলান্দহ থানা থেকে একদল পুলিশ স্টেশনে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে এ হামলার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

মেলান্দহ রেলস্টেশনে ধাওয়া-পাল্টা ধাওয়া, গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৮:১৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০১৯