ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ ‘বিশেষ সৌর বিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ দ্রুত সংসদে প্রতিবেদন আকারে উপস্থাপনের সিদ্ধান্ত নভেম্বরের প্রথম ১০ দিনে ১৪০ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স ট্রাম্পের মানহানি মামলায় বিবিসির অব্যাহতির আবেদন খারিজ, বিচার চলবে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত ভারতের বায়ুদূষণ পরিমাপক যন্ত্র আবুধাবিতে দ্বিতীয় দিনের মতো রাশিয়া-ইউক্রেন আলোচনা শুরু নতুন শো-রুমে নতুন উদ্যমে ব্যবসা শুরু করলেন উদ্যোক্তা সুমী শেরপুর স্বঘোষিত ব্রহ্মচারী প্রবীরকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ

ঈদ যাত্রায় বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন ঈদুল ফিতরের সময় বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তিনি ২৬ মে সকালে রাজধানীর মতিঝিলের বিআরটিসির সদর দপ্তরে আসন্ন ঈদে বিআরটিসি’র প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় একথা বলেন।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের বর্তমান মেয়াদের মধ্যে বিআরটিসি’কে একটি আধুনিক, পরিচ্ছন্ন, স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। এ লক্ষ্যে বিআরটিসি’র প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিআরটিসি’র বহরে যুক্ত হচ্ছে নতুন বাস। ইতোমধ্যে ভারতীয় ঋণ কর্মসূচির আওতায় সংগৃহিত দুইশ’ বাস বহরে যুক্ত হয়েছে, আরো চারশ’ বাস আসছে।

তিনি বলেন, এবার ঈদে সেবার মান উন্নত করে বিআরটিসি’কে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে।

বহরে যোগ হওয়া নতুন বাস বিআরটিসি’র নবযাত্রা হিসেবে উল্লেখ করে কাদের আরো বলেন, বিআরটিসি’কে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের কোন বিকল্প নেই।

তিনি বলেন, সদ্য সংগৃহিত বাস লীজ দেয়ার ক্ষেত্রে বিদ্যমান নীতিমালা যথাযথভাবে প্রতিপালন করতে হবে। এক্ষেত্রে কোন ধরণের অনিয়ম মেনে নেয়া হবে না।

এসময় বিআরটিসি’র চেয়ারম্যান ফরিদ আহমেদ ভুঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে সচিবালয়স্থ নিজ দপ্তরে মন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন পরকাশ।

এ সময় দেশে দক্ষ গাড়ি চালক তৈরি এবং চালকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে এডিবি আর্থিক সহায়তা প্রদানে সম্মত হয়েছে বলে জানান সেতুমন্ত্রী। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল

ঈদ যাত্রায় বিআরটিসি’র বাসে অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:২৭:২৭ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯